Apan Desh | আপন দেশ

তাপমাত্রা নামলো ১৩ ডিগ্রির ঘরে

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৭, ২০ নভেম্বর ২০২৫

তাপমাত্রা নামলো ১৩ ডিগ্রির ঘরে

প্রকৃতিতে এখনও শীতকাল আসেনি। চলছে হেমন্তে শেষ অর্ধেক। হেমন্তেই দেশের উত্তর জনপদে জেঁকে বসতে শুরু করেছে শীত। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। হিমালয়ের পাদদেশে অবস্থানের কারণে বেড়েছে শীতের আমেজ। সকাল-সন্ধ্ব্যায় ছেয়ে যায ঘন কুয়াশায়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগে বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

আরও পড়ুন<<>>উত্তরে কমছে তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ 

স্থানীয়রা জানান, এ অঞ্চলে এখন সন্ধ্যা ও রাতেই বেশি ঠান্ডা লাগছে। ভোরে সূর্য উঠে যাওয়ায় রোদে কমতে থাকে শীতের মাত্রা। সকালের মিষ্টি রোদে আগের যে কনকনে শীতের অনুভূতিটা ছিল তা কমেছে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকছে। এরপরে হিমেল হাওয়া বইতে শুরু করে। সে হিমেল হাওয়ায় সন্ধ্যা থেকে ঠান্ডা লাগে।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৬১ শতাংশ ছিল। যা গতকাল ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। বিশেষ করে হিমালয় বিধৌত এলাকায় এ উপজেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে শীত আগে নামে। এ সময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা হবে: ইসি মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানা নেই: স্পিকার নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা সীমিত আয়ের মানুষ নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল সাফের প্রস্তুতি নিয়ে বাফুফের পরিকল্পনা ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ