Apan Desh | আপন দেশ

যুব মহিলা লীগ নেত্রী উম্মে হানি সেতু গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৪, ১ মার্চ ২০২৫

আপডেট: ১৬:২৫, ১ মার্চ ২০২৫

যুব মহিলা লীগ নেত্রী উম্মে হানি সেতু গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি উম্মে হানি সেতুকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এরপর (০১ মার্চ) শনিবার সকালে ধানমন্ডি থানা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের একটি দল তাকে নিয়ে আসে।

আরওপড়ুন<<>>সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ধানমন্ডি এলাকা থেকে যুব মহিলা লীগ নেত্রী উম্মে হানি সেতুকে ধানমন্ডি থানার পুলিশ গ্রেফতার করে। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কাছে তাকে হস্তান্তর করে। 

গ্রেফতার নেত্রীর বিরুদ্ধে দুটি নাশকতা মামলা ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা এবং মারধরের ঘটনাসহ তিনটি মামলা রয়েছে। পুলিশ প্রহরায় তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু