ছবি: সংগৃহীত
লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতের নাম মিজ দিপালী। শুক্রবার (১০ এপ্রিল) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, নিহত মিজ দিপালী লেবাননে কর্মরত একজন রেমিট্যান্সযোদ্ধা ছিলেন। তার পাসপোর্ট নম্বর (EK 0024191)। তার বাবার নাম শেখ মোফাজ্জল এবং মায়ের নাম রোজিনা খাতুন। তার বাড়ি ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার চর হাজিগঞ্জ ইউনিয়নের চর শালেপুর গ্রামে।
বুধবার (০৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় তিনি তার কফিলের পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। এসময় ইসরায়েলের বিমান হামলায় তিনি নিহত হন। দূতাবাস তার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
আরও পড়ুন <<>> শ্রমবাজার নিয়ে সুখবর দিলো মালয়েশিয়া
প্রাথমিক তথ্য অনুযায়ী, একই হামলায় তার কফিল এবং কফিলের পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন। কফিলের এক পরিচিত প্রতিবেশীর মাধ্যমে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































