Apan Desh | আপন দেশ

পেট্রোবাংলা

সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

বঙ্গোপসাগরে বিরূপ আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালী এলাকায় আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাস কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর প্রভাবে জাতীয় গ্যাস গ্রিডে পুনরায় গ্যাস সরবরাহ কমে গেছে। মাত্র তিন দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ প্রায় ২৯০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় পেট্রোবাংলা। বার্তায় বলা হয়, কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর (ট্রান্সফার) প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। ফলে এলএনজি এবং সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কমে গেছে।

০৮:০০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement