Apan Desh | আপন দেশ

পেট্রোবাংলায় তিতাস কর্মীদের হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২৪

পেট্রোবাংলায় তিতাস কর্মীদের হামলা-ভাঙচুর

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কতিপয় কর্মকর্তা-কর্মচারী পেট্রোবাংলায় হামলা ও ভাঙচুর করেছেন। এ সময় তারা পেট্রোবাংলার কর্মকর্তা-কর্মচারীদের ওপরও হামলার চেষ্টা করে। তিতাস গ্যাসে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রতিবাদে এ হামলা ও ভাঙচুর করে বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারের পেট্রোবাংলা কার্যালয়ে এ হামলা চালানো হয়।

জানা যায়, নতুন নিয়োগ পাওয়া ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজকে মানতে পারছেন না তিতাসের কর্মকর্তা-কমর্চারীরা। আর এজন্য পেট্রোবাংলায় গিয়ে হামলা ও ভাঙচুর করেছে তিতাসের কতিপয় কর্মকর্তা ও কর্মচারী। এ ঘটনার কারণে আজ তিতাসে নতুন এমডি যোগদান করতে পারেননি।

গতকাল সোমবার পেট্রোবাংলার এক আদেশে শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসের এমডির দায়িত্ব প্রদান করা হয়।

এদিকে, পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, তিতাসকে দুর্নীতিমুক্ত করতে আগের এমডিকে সরিয়ে নতুন এমডি নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু যারা দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী, তারা এটা মানতে না পেরে হামলা চালিয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু