ফাইল ছবি
বিনিয়োগ খরায় ভুগছে দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসই’এ মোট শেয়ারের হাতবদল হয় ১ হাজার ৬৬৯ কোটি টাকার।
প্রায় ২ বছর আগে সর্বোচ্চ লেনদেন হয় ২০২৪ সালের ১১ আগস্ট ২ হাজার ১০ কোটি টাকা। ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পরের সপ্তাহে লেনদেনটি হয়েছিল।
রোববার (১২ জুলাই) লেনদেন বৃদ্ধির সঙ্গে বেড়েছে শেয়ার দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যাও। দিন শেষে ডিএসইর প্রধান সূচকে আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে হয় ৫ হাজার ৮৪৯ পয়েন্ট। আগের দিন সূচক ছিল ৫ হাজার ৮০৪ পয়েন্ট।
গত ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকারে আসার খবরে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি পরপর তিন দিন ১২০০ কোটি টাকার বেশি লেনদেন হয়।
চলতি বছরের গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুমিত হয় ও তাতে নিরঙ্কুশ জয় পেয়ে বিএনপি সরকার গঠন করে ১৭ ফেব্রুয়ারি।
এরপর ডিএসইর লেনদেন হাজার কোটি টাকার ঘর স্পর্শ করেনি গত ২২ এপ্রিল পর্যন্ত। মাঝে ৮ এপ্রিল প্রায় ৯৯২ কোটি টাকার লেনদেন করে।
গত ঈদের ছুটির শেষে কয়েকদিন হাজার কোটি টাকার ঘর ছুঁই ছুঁই করে লেনদেন হয়। চলতি অর্থবছরের বাজেট আলোচনা শুরু হলে গত ২ জুন থেকে হাজার কোটি টাকার উপরে লেনদেন করে ডিএসই।
আরও পড়ুন <<>> মূল্য সংবেদনশীল তথ্য নেই ফনিক্স ফাইন্যান্স ফান্ডের
মাঝ খানে শুধু গত ২২, ২৩ ও ২৪ জুন হাজার কোটির নিচে লেনদেন হয়। গত জুন মাস থেকে এ পর্যন্ত হাজার কোটি টাকার উপরে লেনদেন হয় ডিএসইতে।
রোববার ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন হয় ৩৫ কোটি ৫২ লাখ টাকার।
এদিন ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এর মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমে ১৫৬টির ও আগের দরে লেনদেন করে ৩৭টির।
লেনদেনে অবদান রেখে বিমা, বস্ত্র ও প্রকৌশল খাতের শেয়ারের হাতবদল হয় সর্বোচ্চ।
দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে সর্বোচ্চ শেয়ার দর বেড়েছে মেঘনা ইনসিওরেন্স; আগের দিনের চেয়ে সর্বোচ্চ সার্কিট ব্রেকারের কাছে ৯ দশমিক ৭৮ শতাংশ দরে বৃদ্ধি পায় প্রতিষ্ঠানটির। সবশেষ শেয়ার হাতবদল হয় ৪১ টাকা ৫০ পয়সা দরে, আগের দিন শেয়ারটির দর ছিল ৩৭ টাকা ৮০ পয়সা।
এরপরই সন্ধানী লাইফ ইনসিওরেন্স ও ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বৃদ্ধি পায়।
অন্যদিকে ক্লোজিং প্রাইস বিবেচনায় শেয়ার দর হারানোর শীর্ষে চলে আসে অ্যাপোলো ইস্পাত, জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ ও ইনটেক লিমিটেডের।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































