Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন চলছে 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৫৮, ১৮ মে ২০২৬

সূচকের পতনে লেনদেন চলছে 

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতনে লেনদেন চলছে। সোমবার (১৮ মে) লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৭০ পয়েন্টে।

আরও পড়ুন<<>>আধা ঘন্টায় ১৪২ কোটি টাকা লেনদেন

এ সময় লেনদেন হওয়া ৩৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪ টির, দর কমেছে ১৮৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৩১ কোটি ৭৭ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৬৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, দর কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯২ লাখ টাকা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়