ছবি: সংগৃহীত
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। ফলে এটি দরপতনের তালিকার শীর্ষে অবস্থান নেয়।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪ দশমিক ৫৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর কমেছে ৪ দশমিক ১৭ শতাংশ।
আরও পড়ুন <<>> লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স
এছাড়া ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— জিএসপি ফাইন্যান্স কোম্পানি, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড এবং আইসিবি এমপ্লয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান। এসব কোম্পানির শেয়ার দরও কমেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































