Apan Desh | আপন দেশ

জেড ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৫৫, ৩০ মার্চ ২০২৬

জেড ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

আলহাজ্ব টেক্সটাইল মিলসের লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন<<>>প্রথম দেড় ঘণ্টায় ২৪৭ কোটি টাকা লেনদেন

সূত্র মতে, বিএসইসির শর্ত অনুযায়ী টানা দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। ৩০ মার্চ থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

জেড ক্যাটাগরিতে স্থানান্তরের কারনে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগে মার্জিন ঋণ পাবে না বিনিয়োগকারীরা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement