Apan Desh | আপন দেশ

প্রথম দেড় ঘণ্টায় ২৪৭ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:০৬, ৩০ মার্চ ২০২৬

প্রথম দেড় ঘণ্টায় ২৪৭ কোটি টাকা লেনদেন

ছবি: আপন দেশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। সোমবার (৩০ মার্চ) লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ২৪৭ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৮০ পয়েন্টে।

আরও পড়ুন<<>>শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী সূচক

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’৫ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১০৭১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১৯৯৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৪৭ কোটি ৯৩ লাখ ২১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৭টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫ কোম্পানির শেয়ারদর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement