ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের পর দ্বিতীয় কার্যদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল থেকেই ইতিবাচক প্রবণতা দেখা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, সকাল সাড়ে ১০টায় ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৩০৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬ পয়েন্টে অবস্থান করে।
এসময়ের মধ্যে ডিএসইতে মোট ৯৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৬টির দর বেড়েছে, ৯০টির কমেছে এবং ৬৫টির দর অপরিবর্তিত ছিল।
লেনদেনের শুরুর দিকেই সূচকের ধারাবাহিক উত্থান লক্ষ্য করা যায়। প্রথম ৫ মিনিটে সূচক বাড়ে ১২ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে আরও ৭ পয়েন্ট যোগ হয়। ১০টা ২০ মিনিটে সূচক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৩০৭ পয়েন্টে।
আরও পড়ুন <<>> বৈশ্বিক চাপ মোকাবিলায় আইএমএফ সহায়তা চায় বাংলাদেশ
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স, রানার অটো, বিডি অটোকার, একমি লিমিটেড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পার্ল, ইনটেক লিমিটেড, ডোমেনেজ স্টিল এবং গোল্ডেন সন।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) একই প্রবণতা দেখা গেছে। সকাল সাড়ে ১০টায় সিএএসপিআই সূচক ২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৫৫ পয়েন্টে পৌঁছায়।
এসময় পর্যন্ত সিএসইতে ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪টির দর বেড়েছে, ১৮টির কমেছে এবং ২টির দর অপরিবর্তিত ছিল। সব মিলিয়ে, সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা পুঁজিবাজারে আস্থার আংশিক ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































