Apan Desh | আপন দেশ

পদত্যাগ করলেন বিএসইসির ক‌মিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৭, ১৭ সেপ্টেম্বর ২০২৪

পদত্যাগ করলেন বিএসইসির ক‌মিশনার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান পদত্যাগ করেছেন। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স‌চিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তি‌নি।

এর আগে গত ১১ সেপ্টেম্বর তিন মাসের সময় দিয়ে তাকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি করেছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এরই ধারাবাহিকতায় গত ১৫ সে‌প্টেম্বর বিএসইসির ক‌মিশনারদের দা‌য়িত্ব পুনর্বন্টন করে ড. তারিকুজ্জামানকে দফতর‌বিহীন করা হয়।

উল্লেখ্য, বিএসইসির কমিশনার হিসেবে এ বছরের ৮ মে চার বছরের জন্য ড. এ টি এম তারিকুজ্জামানকে নিয়োগ দিয়েছিল সরকার। এর আগে তিনি গত বছরের ১৭ সেপ্টেম্বর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু