ফাইল ছবি
ক্রিকেট মাঠে যারা প্রতিনিয়ত গতির সঙ্গে লড়াই করেন। প্রতিপক্ষের ব্যাটারদের চোখে মুখে আতঙ্ক ছড়ান। এ দুই লাইনে নিশ্চয় বুঝে গেছেন কাদের কথা বলা হচ্ছে। হাঁ,আপনি ঠিকই ধরেছেন, পেসারদের কথাই বলা হচ্ছে। এ পেসারা গতির লড়াই করতে গিয়ে প্রায় চোটে পড়েন। অনেকের ক্যারিয়ার শেষ হয় চোটে। তা থেকে আলাদা নয় বাংলাদেশের পেসাররা। তাই গতিতারকাদের সুস্থ রাখতে বিদেশি বিশেষজ্ঞ ডাক্তার আনছে বিসিবি।
তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান থেকে শুরু করে নাহিদ রানা, হাসান মাহমুদ কিংবা শরিফুল ইসলামসহ সবাই একাধিকবার চোটে পড়েছেন। বর্তমানেও চোটের কবলে রয়েছেন একাধিক পেসার।
চোটআক্রান্ত ক্রিকেটারদের সুস্থ করতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবি। সবশেষ পেসার তানজিম সাকিবের চোটের সময় রোয়ান চাউটেন নামে নিউজিল্যান্ডের একজন স্পাইন কট বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়েছিল বিসিবি। এরপর অনলাইনেও বেশ কয়েকবার তার পরামর্শ নিয়েছে বোর্ড।
জাসপ্রীত বুমরাহ-শেন বন্ডদের সফলভাবে অপারেশন করিয়েছেন এ চিকিৎসক। এবার তাকেই বিসিবি দেশের ক্রিকেটারদের কাজে লাগাতে চায়। রোয়ানের আন্তরিকতাও বেশ ফলে বিসিবি তাকে লম্বা সময়ের জন্য কনসালট্যান্ট হিসেবে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছে। বিসিবির একটি সূত্র এমনটিই জানিয়েছে।
আরও পড়ুন<<>>দক্ষিণ আফ্রিকা রাঙিয়ে হৃদয়ের নতুন স্বপ্ন
জানা গেছে বিসিবির প্রস্তাবে এ চিকিৎসকও রাজি হতে যাচ্ছেন। এতদিন কোনো পেমেন্ট না নিলেও এবার আনুষ্ঠানিকভাবে সে চুক্তিও হবে। মূলত ক্রিকেটারদের চোটের রিপোর্ট পরবর্তী পরামর্শই রোয়ান দেবেন অনলাইনের মাধ্যমে।
রোয়ান মূলত ক্রিকেটারদের মেরুদণ্ডের স্ট্রেস ফ্র্যাকচার বা পিঠের গুরুতর সমস্যার সফল অস্ত্রোপচারের জন্য পরিচিত। নিউজিল্যান্ডের ক্রিকেটারদের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশের তারকা ক্রীড়াবিদদের অস্ত্রোপচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
রোয়ানের আরেকটি বিশেষত্ব হলো মেরুদণ্ডের অবক্ষয়জনিত রোগ, ডিস্ক প্রোল্যাপস বা সায়াটিকা, স্পাইনাল স্টেনোসিস, মেরুদণ্ডের আঘাত এবং হিপ জয়েন্ট প্রতিস্থাপন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































