ছবি : সংগৃহীত
মূল টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন তাইজুল ইসলাম। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিংয়ের সময় তিনি আঙুলে চোট পান।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) কোরি রকিচ্চলির বলে লেগ বিঁফোর হয়ে ফেরার আগে ১৫ বলে ১০ রান করেন তাইজুল।
আঙুলে চোট নিয়েই বৃহস্পতিবার ব্যাটিং চালিয়ে গেছেন তিনি। পরে চোটের কারণে গতকাল এবং শুক্রবার (০৭ আগস্ট) প্রথম ইনিংসে বল করতে পারেননি বাঁহাতি এ স্পিনার।
তাইজুলের বদলি হিসেবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বোলিং করেছেন মুশফিক হাসান। বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তাইজুলের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (০৮ আগস্ট) তৃতীয় দিন তাইজুলের আঙুলের পরিস্থিতি ও চোট কতটা গুরুতর সেটা পরখ করে দেখবেন।
আরও পড়ুন <<>> নারী এশিয়া কাপে সহজ গ্রুপে বাংলাদেশ
বিসিবির পাঠানো এক বার্তায় বায়েজিদ বলেন, তাইজুল ইসলাম গতকাল ব্যাটিং করার সময় বোলিং ফিঙ্গারে ব্যথা পেয়েছে। আঙুল খানিকটা থেঁতলে গেছে। তারপর থেকে ওইটাকে আমরা ব্যান্ডেজ করে রেখেছি। আজকে পুরোদিন বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল আবারও পর্যবেক্ষণ করব।
পরে মুশফিককে খেলানো নিয়ে টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, তাইজুলের জায়গায় ওদের ম্যানেজমেন্ট ও আম্পায়ারদের সঙ্গে কথা বলে আমরা একটা সুযোগ নিয়েছি যাতে মুশফিককে দেখতে পারি। ওরা রাজি হয়েছে এজন্য আজকে মুশফিক বোলিং করেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































