ফাইল ছবি
চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে বসছে নারী এশিয়া কাপের ষষ্ঠ আসর। তার আগে টুর্নামেন্টের সূচি ও গ্রুপিং ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। প্রথম প্রতিপক্ষ হিসেবে ইন্দোনেশিয়াকে পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিগার সুলতানার দলের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। টি-টোয়েন্টি টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ২৮ অগাস্ট।
আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে হংকং ও থাইল্যান্ড। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে।
গ্রুপের প্রতিটি দল পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে। আগামী ১০ সেপ্টেম্বর হবে শেষ চারের লড়াই। ফাইনাল মাঠে গড়াবে ১৩ সেপ্টেম্বর।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
আগামী ৩১ অগাস্ট ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর তারা লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। আর দুই দিন পর (০৮ সেপ্টেম্বর) শেষ গ্রুপ ম্যাচে তাদের প্রতিপক্ষ আরব আমিরাত।
ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি হবে আগামী ৫ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে ফ্লাডলাইটের নিচে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে মাঠের লড়াই।
টুর্নামেন্টে রেকর্ড তিনবারের চ্যাম্পিয়ন ভারত। একবার করে শিরোপা পেয়েছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। শিরোপা ধরে রাখার অভিযানে নামবে লঙ্কানরা। আর বাংলাদেশ জিতেছিল ২০১৮ সালে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































