Apan Desh | আপন দেশ

জোড়া গোলে মেসির নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৮, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ১৩:৪৯, ৬ আগস্ট ২০২৬

জোড়া গোলে মেসির নতুন রেকর্ড

ছবি : সংগৃহীত

টানা দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হয়েছে। ফাইনালে স্পেনের কাছে হেরে চ্যাম্পিয়ন তকমা ছেড়ে নিতে হয়েছে রানার্স আপ ট্রফি। মনের দুঃখে বেশ কয়েক দিন পরিবারের সঙ্গে সময় কটিয়ে মাঠে ফিরেছে লিওনেল মেসি। ইন্টার মিয়ামির জার্সিতে প্রথমবারের মতো শুরুর একাদশে নেমেই চমক দেখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। 

লিগস কাপে মেক্সিকান ক্লাব সান লুইসের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে মায়ামি। ম্যাচে জোড়া গোলের পাশাপাশি করেছেন একটি অ্যাসিস্টও। তাতেই নতুন এক রেকর্ডেরও মালিকও বনে গেলেন মেসি। জোড়া গোলে লিগস কাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন মহাতারকা। ২০২৩ সাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা মেসির নামের পাশে গোলসংখ্যা এখন ১৪।

ভেঙে দিয়েছেন লন অ্যাঞ্জেলেসে এফসির সেনি দেনি বুয়াঙ্গার রেকর্ড। লিগস কাপে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন তিনি। নামের পাশে আছে পাঁচবার জোড়া গোল করার কীর্তি।

আরও পড়ুন<<>>প্রস্তুতি ম্যাচে অপ্রস্তুত বাংলাদেশ

মিয়ামির নু স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৪ মিনিটেই ডেভিড রদ্রিগেজের হেডে এগিয়ে যায় মেক্সিকান ক্লাব সান লুইস। তবে সেই লিড বেশিক্ষণ টিকতে দেয়নি মিয়ামি। ম্যাচে নিজের দ্বিতীয় উপস্থিতিতেই নোয়া অ্যালেনের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান মেসি।

এরপর ২৪তম মিনিটে আবারও অ্যালেনের তৈরি করা আক্রমণ থেকে তেলাস্কো সেগোভিয়া গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

প্রথমার্ধের শেষদিকে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। অ্যালেনের পাস পেয়ে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে কাছ থেকে বল জালে জড়িয়ে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এরপর মেসির কর্নার থেকে মিকায়েলের হেডে আরও একটি গোল পেয়ে বিরতিতে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিয়ামি।

দ্বিতীয়ার্ধে সার্জিও দূরপাল্লার দুর্দান্ত শটে সান লুইসের হয়ে একটি গোল শোধ করলেও ভারী বৃষ্টির কারণে খেলা কিছু সময় বন্ধ থাকার পর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়