Apan Desh | আপন দেশ

প্রস্তুতি ম্যাচে অপ্রস্তুত বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৯, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ১১:৪০, ৬ আগস্ট ২০২৬

প্রস্তুতি ম্যাচে অপ্রস্তুত বাংলাদেশ

ছবি : সংগৃহীত

প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল। মূল লড়াইয়ে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ এসিছিল। তবে সেখানে এক অপ্রস্তুত বাংলাদেশের দেখা মিরেছে। ম্যাচের প্রথম দিনেই ব্যাটিংয়ে বড় ধাক্ক খায় সফরকারিরা।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে চার টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ দল। এরপর অধিনায়ক শান্ত ও অমিত হাসানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লাল সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ডারউইনে শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই অস্ট্রেলিয়া একাদশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। হ্যানো জ্যাকবসের বলে স্যাম কনস্টাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। মাত্র ৭ রানেই ভাঙে উদ্বোধনী জুটি।

দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েন সাদমান ইসলাম। তবে ৪৭ বলে ৩১ রান করে কোরি রকিচোলির শিকার হন তিনি। চারটি চারে সাজানো তার ইনিংস শেষ হলে ৩৮ রানেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

আরও পড়ুন<<>>অবশেষে দেশের বাহিরে টেস্ট জিতল পাকিস্তান

এরপর মুমিনুল হকও বড় ইনিংস খেলতে পারেননি। ৫৮ বল মোকাবিলা করে ১৬ রান করেন অভিজ্ঞ এ বাঁহাতি ব্যাটার। তিনটি চার মারা মুমিনুলকেও ফিরিয়ে দেন রকিচোলি। ব্যাটিং বিপর্যয় আরও বাড়ে মুশফিকুর রহিম শূন্য রানে বিদায় নেয়ায়। চার বল খেলে কোনো রান না করেই আউট হন অভিজ্ঞ এ উইকেটকিপার-ব্যাটার।

চার উইকেট হারিয়ে ৭৮ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর অধিনায়ক শান্ত ও অমিত হাসান ইনিংস গুছিয়ে নেয়ার চেষ্টা করেন। তবে ৩৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন শান্ত। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৭৫ রান। তাইজুল ইসলাম ০ এবং মেহেদী হাসান মিরাজ ৫১ রানে অপরাজিত আছেন।

২০০৩ সালের পর অস্ট্রেলিয়া সফরে ১৩ আগস্ট টেস্ট সিরিজ শুরুর আগে এটিই বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ। তাই ব্যাটারদের জন্য বড় ইনিংস খেলার সুযোগ থাকলেও প্রথম দিনের শুরুটা প্রত্যাশামতো হয়নি সফরকারীদের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement