Apan Desh | আপন দেশ

কার হাতে উঠছে গোল্ডেন বুট?

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৬, ৮ জুলাই ২০২৬

কার হাতে উঠছে গোল্ডেন বুট?

ফাইল ছবি

গ্রুপের লড়াই মাড়িয়ে, রাউন্ড অব বত্রিশ পেরিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত। বৃহস্পতিবার (০৯ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে শেষ আটের লড়াই। এমন অবস্থায় জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। 

শেষ ষোলো পর্যন্ত আট গোল করে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে সাতটি করে গোল করে দ্বিতীয় অবস্থানে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড।

এদিকে শেষ ষোলোতে সহ-আয়োজক মেক্সিকোর বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। পাঁচ ম্যাচে তার গোলসংখ্যা এখন ছয়, অর্থাৎ এমবাপ্পে ও হালান্ডের চেয়ে মাত্র একটি কম।

পাঁচ ম্যাচে আট গোল করেছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে শুরু করে অস্ট্রিয়ার বিপক্ষে করেন জোড়া গোল। এরপর জর্ডানের বিপক্ষে একটি এবং শেষ ষোলোতে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের জয়ে করেন আরও একটি গোল। সর্বশেষ মিসরের বিপক্ষে একটি অসাধারণ গোল করে বর্তমানে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন ইতিহাসের সেরা এ ফুটবলার। 

আরও পড়ুন<<>>কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি 

এদিকে পাঁচ ম্যাচে সাত গোল করেছেন এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে জোড়া গোল দিয়ে শুরু করা এ ফরোয়ার্ড পরে ইরাকের বিপক্ষেও দুটি গোল করেন। সুইডেনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে করেন আরও দুটি গোল। শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে করেন একমাত্র গোলটি।

চার ম্যাচে সাত গোল করে মেসি ও এমবাপ্পের পাশে রয়েছেন হালান্ডও। ইরাক ও সেনেগালের বিপক্ষে জোড়া গোল করার পর আইভরি কোস্টের বিপক্ষে একটি গোল করেন তিনি। এরপর শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ২-১ গোলের জয়ে করেন আরও দুটি গোল।

পাঁচ ম্যাচে ছয় গোল নিয়ে চতুর্থ স্থানে আছেন হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি, পানামার বিপক্ষে একটি, ডিআর কঙ্গোর বিপক্ষে জোড়া গোল এবং শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোল করেছেন তিনি।

চার গোল নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ফ্রান্সের ফরোয়ার্ড উসমান ডেম্বেলে। ইরাকের বিপক্ষে একটি গোল করার পর নরওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়