Apan Desh | আপন দেশ

আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের শক্তিশালী একাদশ

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৪, ৩০ জুন ২০২৬

আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের শক্তিশালী একাদশ

ছবি : সংগৃহীত

ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছিলেন নরওয়ের কোচ। বিশ্রাম দেয়া হয়েছিল দলের দুই তারকা আর্লিং হলান্ড ও মার্টিন ওডেগার্ডকে।

মঙ্গলবার (৩০ জুন) শেষ ৩২-এর লড়াইয়ে আবার একাদশে ফিরেছেন হলান্ড-ওডেগার্ড।

আইভরি কোস্টের বিপক্ষে নকআউট ম্যাচে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে নরওয়ে। আক্রমণভাগে ফিরেছেন আর্লিং হলান্ড। মাঝমাঠের দায়িত্বে রয়েছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। তাদের সঙ্গে আক্রমণে থাকছেন আলেক্সান্দার সরলথ ও আন্তোনিও নুসা।

আরও পড়ুন <<>> মেসিকে বিশেষ উপহার দিচ্ছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

নরওয়ের একাদশ: নিলান্ড, ক্রিস্টোফার আয়ের, ডেভিড মোলার উলফ, মার্কুস হোমগ্রেন পেদারসেন, টোরবিয়র্ন হেগেম, প্যাট্রিক বার্গ, সান্ডার বার্গ, মার্টিন ওডেগার্ড, আলেক্সান্দার সরলথ, আর্লিং হলান্ড ও আন্তোনিও নুসা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement