Apan Desh | আপন দেশ

মেসিকে বিশেষ উপহার দিচ্ছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৭, ৩০ জুন ২০২৬

মেসিকে বিশেষ উপহার দিচ্ছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

প্রথমবার বিশ্বকাপ ফুটবল খেলতে এসেই নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে কেপ ভার্দেভ। ইতোমধ্যে তারা নিশ্চিত করেছে রাউন্ড অব থার্টি-টু। এবার তাদের সামনে শেষ ষোলতে ওঠার লড়াই। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

তবে এ ম্যাচের আগে এক অনন্য ও ঐতিহাসিক সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে ফুটবল মহাতারকাকে সম্মান জানাতে এক বিশেষ উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। বিশ্বকাপের নকআউট পর্বের এ মহাগুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগেই মেসির হাতে এ বিশেষ উপহার তুলে দেয়া হবে।

কেপ ভার্দের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে ফুটবল ইতিহাসে মেসির অসামান্য অবদান এবং বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্তের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়েই এ ঐতিহাসিক উদ্যোগ নেয়া হয়েছে। এ ম্যাচটিকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে, আর তার মাঝেই এ ঘোষণা ফুটবল অঙ্গনে এক পাক্ষিক সৌহার্দ্যের নতুন নজির সৃষ্টি করল।

এদিকে ২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে আরও বেশ কিছু আলোচনা এখন তুঙ্গে। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ সম্প্রতি টুর্নামেন্ট চলাকালীন তার ব্যক্তিগত মানসিক চাপ ও কঠিন সময় পার করার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

আরও পড়ুন <<>> ভবিষ্যদ্বাণী নয়, মাঠের খেলাই শেষ কথা: ইকুয়েডর কোচ

অন্যদিকে আর্জেন্টাইন তরুণ প্রতিভা মাস্তানতুয়ানো, যিনি টেনিস ছেড়ে ফুটবলে এসে আলবিসেলেস্তেদের জার্সিতে দ্যুতি ছড়াচ্ছেন। তিনি রিয়াল মাদ্রিদে নিজের জায়গা পাকা করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। 

পাশাপাশি ফ্রান্স দলে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে এক বিধ্বংসী আক্রমণভাগ প্রতিপক্ষ শিবিরে যেমন ত্রাস সৃষ্টি করছে, ঠিক তেমনি স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামালও মাঠ ও মাঠের বাইরে তার পারফরম্যান্স দিয়ে প্রতিনিয়ত চমক দেখিয়ে চলেছেন। তবে এ সবকিছুর মাঝে কেপ ভার্দের রাষ্ট্রপতির পক্ষ থেকে মেসিকে দেয়া এ ঐতিহাসিক উপহারের ঘোষণাটিই এখন ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত খবর।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement