Apan Desh | আপন দেশ

ত্রিদেশীয় সিরিজে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:২৯, ৩ জুন ২০২৬

আপডেট: ০০:৩১, ৩ জুন ২০২৬

ত্রিদেশীয় সিরিজে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অবশেষে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর তৃতীয় ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

মঙ্গলবার (০২ জুন) এডিনবার্গে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৪৭ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ১টি ছক্কা হাঁকান। এছাড়া সোবহানা মোস্তারি ৩১ বলে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।

জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ১১৮ রানেই গুটিয়ে যায়।

রান তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিকরা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় কোনো জুটি গড়তে পারেনি স্কটিশ ব্যাটাররা।

আরও পড়ুন <<>> বিসিবির নির্বাচন-ভোটার তালিকা চ্যালেঞ্জ করে রিট 

এদিন বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিতু মনি। তিনি ২ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। দলীয় ২৩ রানেই ৩ উইকেট হারায় তারা। দিলারা আক্তার ১৫ রান করেন। তাজ নেহার করেন ৪ রান। আর জুয়াইরা ফেরদৌস কোনো রান না করেই সাজঘরে ফেরেন। এরপর সোবহানা মোস্তারি ও জ্যোতি মিলে ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের ইনিংস মজবুত করেন।

মোস্তারি আউট হওয়ার আগে ৩৯ রান করেন। পরে জ্যোতি নিজের অর্ধশতক পূর্ণ করে দলের সংগ্রহ বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইনিংসের শেষ দিকে স্বর্ণা আক্তার ২৩ বলে ২০ রান যোগ করে দলের স্কোর ১৫২ রানে পৌঁছে দেন।

এ জয়ের মাধ্যমে সিরিজে প্রথমবারের মতো জয় তুলে নিয়ে নতুন উদ্দীপনা পেল বাংলাদেশ নারী দল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের