Apan Desh | আপন দেশ

বোনাসের টাকা সুইমিং পুল তৈরি করবেন ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৯, ২১ মে ২০২৬

বোনাসের টাকা সুইমিং পুল তৈরি করবেন ক্রিকেটাররা

ছবি: আপন দেশ

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আধুনিক জিমনেসিয়াম ও সুইমিং পুল নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ প্রকল্পে অবদান রাখছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে যে বোনাস পাওয়ার কথা ছিল, সেটিই তারা উন্নয়নকাজে ব্যয় করছেন।

বৃহস্পতিবার (২১ মে) বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম ইকবাল এ কথা জানান।

তামিম ইকবাল বলেন, ওদের বোনাসের টাকাতেই সব হবে না, এটা করতে তো আরও অনেক বেশি টাকা লাগবে। তবে তারা তাদের তরফ থেকে এ অবদান রাখতে চায়। আমাদের পক্ষ থেকে আমরা তৈরি ছিলাম। বোনাস দেয়া লাগলে অবশ্যই দিতাম। তবে তারা শুধু নিজেদের কথা চিন্তা করেনি। তাদের ছোট ভাইয়েরা, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩, এইচপি (হাই পারফরম্যান্স), তারাও এ ফ্যাসিলিটিজগুলো ব্যবহার করবে।

আরও পড়ুন <<>>পাকিস্তানকে গুঁড়িয়ে সুখবর পেল বাংলাদেশ 

তিনি বলেন, প্রত্যেক ক্রিকেটার, যারা খেলেছেন, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। যে টাকা তারা বোনাস পেত, সেটা হয়তো তাদের জন্য জীবন বদলে দেয়ার মতো কিছু হতো না। কিন্তু পরিবর্তে যে জিনিসটা চেয়েছে, এ ফ্যাসিলিটিজ দিয়ে অনেকের ক্রিকেটিং অনেক কিছু উন্নত করতে পারে। আশা করি, যারা নির্বাচন করে আসবেন, আমি যদি আসি বা অন্য যদি কেউ আসে, তারা এ প্রক্রিয়া দ্রুত শেষ করে দেবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের