Apan Desh | আপন দেশ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ৮ জুন ২০২৬

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজকে সামনে রেখে রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (০৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়। এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের হাতে আনুষ্ঠানিকভাবে এ সময়সূচি তুলে দেয়া হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ তুলে দেন।

প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আগামী ৮ নভেম্বর দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষরিত হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা প্রদান শুরু হবে। ৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট পরিচালনা। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে, অর্থাৎ ৯ জিলহজে ২০২৭ সালের হজ হবে।

সৌদি আরবে বিভিন্ন সেবার ব্যয় পরিশোধের জন্য নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে অর্থ স্থানান্তর কার্যক্রম চলবে চলতি বছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। নুসুক মাসারের মাধ্যমে তাঁবু, সেবা প্যাকেজ, মক্কা ও মদিনার হোটেল, খাবার এবং পরিবহনসহ বিভিন্ন সেবা গ্রহণের চুক্তি স্বাক্ষর শুরু হবে ২০২৬ সালের ২৯ জুলাই। এ কার্যক্রম চলবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন <<>> তীব্র গরমে নবীজি যে দোয়া পড়তেন

রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ সালের ১৪ আগস্ট থেকে ২০২৭ সালের ২৮ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের তথ্য নুসুক মাসার ব্যবস্থায় আপলোড করতে হবে।

এছাড়া হজযাত্রী পরিবহনকারী বিমান সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং নুসুক মাসারে প্রয়োজনীয় নথিপত্র সম্পন্ন করতে হবে চলতি বছরের ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে।

ঘোষিত এ রোডম্যাপ অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে হজের সব কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়