ছবি : আপন দেশ
‘জুলাই বিপ্লব’র মধ্য দিয়ে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ১৭ বছর ধরে বিএনপি যে আন্দোলন করে আসছিল, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তা পূর্ণতা পেয়েছে।
রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার প্রকৃত গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছেন, জুলাইয়ে সবার অংশগ্রহণে তা সফল হয়েছে।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয় তুলে ধরে তিনি বলেন, জনগণ যাতে স্বস্তি পায় সে জন্য কাজ করছে বিএনপি সরকার। হার্টের রিংয়ের ওপর ভ্যাট বাতিল করা হয়েছে। তাই দাম কমেছে। সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে।
আরও পড়ুন : ‘কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য’
রিজভী বলেন, জনগণের কাছে জবাবদিহিতার অংশ হিসেবে আয় ব্যয়ের হিসাব দিয়েছে বিএনপি।
তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনে দলীয় নাকি জোটবদ্ধভাবে প্রার্থী বাছাই করা হবে তা এখনও ঠিক করা হয়নি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































