ছবি : আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। তিনি ২০১৩ সালে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন।
সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এক দশকেরও বেশি সময় ধরে নিখোঁজ ব্যক্তিদের নিয়ে লড়াইয়ে যুক্ত হওয়ায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে মানবাধিকার আন্দোলনের অন্যতম নাম হয়ে ওঠেন তুলি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে দলটির প্রার্থী হন সানজিদা ইসলাম তুলি। তবে নির্বাচনে জামায়াতে ইসলামীর ব্যারিস্টার আরমান ১৫ হাজার ৮৫৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েন। তিনি ৯৬ হাজার ৭৮৪ ভোট পেয়েছিলেন।
আরও পড়ুন : সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তুলি ধানের শীষ প্রতীক নিয়ে পান ৮০ হাজার ৯২৭ ভোট।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































