Apan Desh | আপন দেশ

বিএনপি থেকে মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিঁথি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪০, ১১ এপ্রিল ২০২৬

বিএনপি থেকে মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিঁথি

ছবি: আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনের সময় আলোচিত ফারজানা সিঁথি।

শনিবার (১১ এপ্রিল) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ বিষয়ে ফারজানা সিঁথি গণমাধ্যমকে বলেন, তিনি শিগগিরই একটি আনুষ্ঠানিক ব্রিফ করবেন এবং সেখানে বিস্তারিত জানাবেন। তিনি জানান, নড়াইল-২ আসন থেকে তিনি মনোনয়ন ফরম নিয়েছেন। তিনি আরও বলেন, চূড়ান্তভাবে মনোনীত হওয়ার বিষয়ে তিনি আশাবাদী।

জানা গেছে, ফারজানা সিঁথির বাড়ি যশোর জেলায়। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন <<>> মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কনকচাঁপা-বেবী নাজনীন

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানান, প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়