Apan Desh | আপন দেশ

মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:২১, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি

ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মাঝআকাশে যাত্রীদের মারামারির ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিমানটি লন্ডন থেকে বাংলাদেশে আসছিল।

বিমানটির ভেতরে দুই যাত্রীর মধ্যে এ হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে বিমানের সাধারণ যাত্রী, শিশু ও বয়স্কদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

আরও পড়ুন<<>>ডেঙ্গুতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, ১৭ দিনে ৭৯ ‍প্রাণহানি

ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে দুই ব্যক্তি প্রথমে তুমুল তর্কে জড়ান এবং পরে তা মারামারিতে রূপ নেয়। হাতাহাতির একপর্যায়ে একজন যাত্রীর টি-শার্ট ছিঁড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে বিমানের কেবিন ক্রু এবং অন্য যাত্রীরা এগিয়ে আসেন এবং তাদের থামাতে ও আলাদা করতে চেষ্টা করেন।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বলেন, আমি এখনও বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়