Apan Desh | আপন দেশ

বাংলাদেশ-ভারত অমীমাংসিত ইস্যু সমাধানের আহবান রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১১, ৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:১৩, ৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-ভারত অমীমাংসিত ইস্যু সমাধানের আহবান রাষ্ট্রপতি

ছবি : আপন দেশ

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানেও জোর দিয়েছেন তিনি।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহবান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেন।

মির্জা ফখরুল বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ন্যায়সঙ্গত ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান করা গেলে দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে।

অভিন্ন নদ-নদীর পানি ব্যবস্থাপনা দুই দেশের জনগণের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত উল্লেখ করে রাষ্ট্রপতি গঙ্গা, তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের প্রতি আহবান জানান।

আরও পড়ুন <<>> ‘জুলাই যোদ্ধার ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা’

হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ ব্যাপারে তার সরকারের পক্ষ থেকে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে রাষ্ট্রপতিকে জানান।

রাষ্ট্রপতি বলেন, নিকটতম প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়ন অংশীদার হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়।

সাক্ষাৎকালে ভারতের হাইকমিশনার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়