ছবি: আপন দেশ
সকল অশুভ শক্তির বিরুদ্ধেই গত দেশের মানুষ ফেব্রুয়ারিতে রায় দিয়েছেন। গত ছয় মাসে সকল ধর্মের মানুষের মধ্যে বিশ্বমানের সহাবস্থান তৈরি করেছে বর্তমান সরকার। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশীতে জন্মাষ্টমীর র্যালির উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
দেশেরে সামগ্রিক অবস্থার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নির্বাচনে অসুর শক্তিকে পরাজিত করে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। হিন্দুরা ফ্যাসিবাদিদের ভোট দেয়-এটা ভুল প্রমাণ করে দিয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবিধানিকভাবেই সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেবে রাষ্ট্র। ধর্মীয় পরিচয় সবাই নাগরিক হিসেবে বেঁচে থাকতে চাই। ধর্মীয় পরিচয় এখানে মুখ্য নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে এখন থেকে দেশ এগিয়ে যাবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































