Apan Desh | আপন দেশ

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৫৮, ৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:১২, ৩ সেপ্টেম্বর ২০২৬

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

পিএমও অফিস

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে বিগত ছয় মাসে সরকারের সব ভাল কাজ ও পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বিগত সময়ে সনাতন ধর্মালম্বীদের উপর নির্যাতনের বিচার দাবি করেন সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা প্রদানের আহবান জানানো হয়।

আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের আমলে বিএনপির নেতাকর্মী সনাতন ধর্মাবলম্বীরা যারা ছিল তাদের বহু ধরণের নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। অনেককে কেবল বিএনপি করার কারণে প্রাপ্ত পদোন্নতি দেয়া হয়নি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের শাসনামলে মন খুলে কথা বলা যেতো না, গুম হয়ে যাওয়ার ভয়ে। এখন অনায়াসে সরকারের সমালোচনা করা যায়, এমনকি আজ প্রধানমন্ত্রীর সামনেও তার সমালোচনা করা হয়েছে, কিন্তু গুমের কোনও ভয় নেই।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ,ধর্মপ্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়