Apan Desh | আপন দেশ

রাজধানীতে দু’পক্ষের গোলাগুলি, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২৩:২৬, ৩০ আগস্ট ২০২৬

রাজধানীতে দু’পক্ষের গোলাগুলি, আহত ৩

প্রতীকী ছবি

রাজধানীর গেন্ডারিয়ায় মাদক কারবারীদের দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) রাতে গোন্ডারিয়ার একটি অফিসে এ ঘটনা ঘটে।

ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> পে স্কেল নিয়ে সুখবর

গুলিবিদ্ধরা হলেন- চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) ও আশা আক্তার (২০)। এর মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়