Apan Desh | আপন দেশ

এমপি নজরুলের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে যা বললেন ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৯, ২৩ জুলাই ২০২৬

এমপি নজরুলের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে যা বললেন ইসি মাছউদ

ছবি : আপন দেশ

জামায়াতে ইসলামীর চিঠির ভিত্তিতে নয়, জাতীয় সংসদ থেকে চিঠি পেলেই সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে করতে পারবে। 

এমনটিই জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমালেন মাছউদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আব্দুর রহমালেন মাছউদ বলেন, আইন অনুযায়ী, দল থেকে পদত্যাগ করলে এমপি পদ না থাকার কথা রয়েছে। কিন্তু দল বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী এমপি পদ যাওয়ার সুযোগ নেই। সংসদ থেকে রেফারেন্স করলে সিদ্ধান্ত নিতে পারে কমিশন। সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন।

তিনি বলেন, নৈতিক স্খলনজনিত কারণে কোনো এমপিকে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও তার সংসদ সদস্য পদ বাতিল করার ইখতিয়ার আইনে নেই। তবে কেউ আইনের দৃষ্টিতে দণ্ডপ্রাপ্ত আসামি হলে, সেক্ষেত্রে ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন।

ইসি মাছউদ বলেন, সংবিধান অনুযায়ী, স্পিকারের মাধ্যমে সংসদের চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে কমিশন। চিঠি পাওয়ার পর বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত।

আরও পড়ুন : দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

এসময় স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কথা বলেন এ নির্বাচন কমিশনার। তিনি বলেন, চলতি বছরের অক্টোবরকে ধরেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় কমিশন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়