Apan Desh | আপন দেশ

প্রাথমিকের পাঠাগারে তিন বই রাখার নির্দেশনা বাতিল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:০৯, ৬ জুলাই ২০২৬

প্রাথমিকের পাঠাগারে তিন বই রাখার নির্দেশনা বাতিল

ফাইল ছবি, আপন দেশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে তিনটি বই রাখার নির্দেশনা বাতিল করা হয়েছে। বই তিনটি হলো প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী, বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম এবং সবার আগে বাংলাদেশ।

সোমবার (০৬ জুলাই) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী, বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম-এ বই দুটি সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা। আর  সবার আগে বাংলাদেশ বইটি প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা। বইগুলো জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশ হয়েছে। 

আরও পড়ুন<<>>পাহাড় ধসের শঙ্কা, জেলা প্রশাসনের মাইকিং

শুক্রবার (০৩ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে (ডিপিই) তিন বই রাখার বিষয়ে একটি চিঠি পাঠানো হয়।

এতে স্বাক্ষর করেন উপসচিব রওশন আরা পলি। চিঠিতে বলা হয়েছিল, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে যেন এ তিনটি বইয়ের অন্তত এক সেট রাখা হয়। তা নিশ্চিত করতে হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়