ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছে ১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার (এসপি)। যাদের বেশির ভাগ ২০১৮ সালের নির্বাচনের সময় বিভিন্ন জেলায় এসপির দায়িত্বে ছিলেন।
রোববার (০৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এ কর্মকর্তাদের সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
আরও পড়ুন <<>> পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে দুজন বর্তমানে ভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। জনস্বার্থে জারিকৃত সরকারের এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তারা চাকরি বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































