Apan Desh | আপন দেশ

ডিএমপির স্টাফ অফিসার মাসুদ রানাকে সরিয়ে দেয়া হলো

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৪, ২৬ জুন ২০২৬

আপডেট: ১৫:০৫, ২৬ জুন ২০২৬

ডিএমপির স্টাফ অফিসার মাসুদ রানাকে সরিয়ে দেয়া হলো

ছবি : আপন দেশ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার মাসুদ রানাকে দায়িত্ব থেকে থেকে সরিয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) মাসুদ রানাকে ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে (আরঅ্যান্ডডি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়।

ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন-অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন : ‘মাদকবিরোধী অবস্থান কঠোর হবে, প্রয়োজনে আইন সংশোধন’

শুক্রবার (২৬ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির কমিশনারের বিশেষ সহকারী এডিসি ফয়েজ ইসলাম।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement