Apan Desh | আপন দেশ

নভেম্বরে শেষ হবে স্মার্টকার্ড প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৩, ৮ জুন ২০২৬

আপডেট: ২০:৩৪, ৮ জুন ২০২৬

নভেম্বরে শেষ হবে স্মার্টকার্ড প্রকল্প

ফাইল ছবি

চলতি বছরের নভেম্বরে শেষ হতে যাচ্ছে স্মার্টকার্ড প্রকল্প। এরপর প্রকল্পের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

সোমবার (০৮ জুন) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, স্মার্টকার্ড বা আইডিইএ প্রকল্প নভেম্বর পর্যন্ত আছে। এরপর কী হবে তা পরে ভাবা হবে।

স্মার্টকার্ডের চিপ ব্যবহার হচ্ছে না, অথচ ৮০০ কোটি টাকার মতো ব্যয় হলো- এমন বিষয় উত্থাপন করা হলে আখতার আহমেদ বলেন, চিপসের হাতে ডেটা আছে, কিন্তু চিপস রিডারটা নেই। এখন আমি তো আপনাকে অস্বীকার করতে পারতেছি না।

যেটা হয়েছে সেটা হয়েছে, এখন যদি বলেন চিপসের ভেতরে কী আছে, রিডার নেই এ সত্যি কথাটা তো আমি স্বীকার করছি। আমার কাছে তো অস্বীকার করার কিছু নেই।

আরও পড়ুন <<>> ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানো হবে: নূরুল হক

তিনি বলেন, চিপসে বেসিক কিছু ডাটা আছে যেটা সবার জন্য- নিজের নাম, ছবি, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, জন্মস্থান, রক্ত, ধর্ম এগুলো বেসিক। এগুলো তো চেঞ্জ হয় না। আনলেস আদারওয়াইজ চেঞ্জ হয় না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়