Apan Desh | আপন দেশ

ঘোড়া নিয়ে জয়া আহসানের রিট, তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৮, ৭ জুন ২০২৬

আপডেট: ১৮:০৯, ৭ জুন ২০২৬

ঘোড়া নিয়ে জয়া আহসানের রিট, তদন্তের নির্দেশ

ফাইল ছবি, আপন দেশ

ঘোড়া জবাই করা ও মাংস বিক্রির অভিযোগ তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতে রিট পিটিশন দাখিল করে বাংলাদেশে অবৈধ ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধকরণের নির্দেশনা চেয়েছেন অভয়ারণ্য বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এ কে খান হেলথকেয়ার ট্রাস্ট এবং পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও প্রাণী কল্যাণকর্মী জয়া আহসান।

 একইসঙ্গে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেশে ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য প্রতিরোধে একটি সমন্বিত কর্মপরিকল্পনা ও নির্দেশিকা প্রণয়ন করে ৬০ দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। 

আরও পড়ুন<<>>শাকিব খানকে ইঙ্গিত করে মিষ্টি জান্নাতের পোস্ট

রোববার (০৭ জুন) বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে ঘোড়ার মাংস এবং রোগাক্রান্ত পশুর মাংসের অবৈধ জবাই, প্রক্রিয়াজাতকরণ, বিতরণ ও বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ায় তাদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাকিব মাহবুব। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সাজিদ হাসান।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে গাজীপুরের হায়দরাবাদ এলাকায় ঘোড়া জবাই করে তার মাংস বিক্রি করা হয়। তখনই এর প্রতিবাদ জানান অভিনেত্রী জয়া আহসান। 
আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের