ছবি: আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (০৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
এ অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাজেট প্রস্তাবের ওপর সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনা শেষে আগামী ৩০ জুন তা পাস হওয়ার কথা রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করে। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন এটি।
আরও পড়ুন <<>> সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি
সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে এ অধিবেশন আহবান করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনের ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়েছিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































