Apan Desh | আপন দেশ

দুর্নীতি করায় দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৬, ১ জুন ২০২৬

আপডেট: ১৬:৫৮, ১ জুন ২০২৬

দুর্নীতি করায় দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

গোলাম কিবরিয়া। ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, পরিচালনা এবং দরপত্র কার্যক্রমে অনিয়ম, দুর্নীতির অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সোমবার (০১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের স্বাক্ষরিত এক দফতর আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, গোলাম কিবরিয়া অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সরকার বিভাগের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে ডিএসসিসির বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে মার্কেটের দোকান বরাদ্দ ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন <<>> ‘আন্তর্জাতিক সংকটের সঙ্গে তাল মিলিয়ে তেলের দাম বেড়েছে’

অভিযোগগুলোর মধ্যে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিষয় রয়েছে। এসব অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত ও বিভাগীয় কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বরখাস্তকালীন সময়ে গোলাম কিবরিয়াকে ডিএসসিসির সচিব দফতরে সংযুক্ত করা হয়েছে।

এ সংক্রান্ত আদেশের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়