দুর্নীতি করায় দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, পরিচালনা এবং দরপত্র কার্যক্রমে অনিয়ম, দুর্নীতির অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সোমবার (০১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের স্বাক্ষরিত এক দফতর আদেশে এ তথ্য জানানো হয়।
০৪:৫৬ পিএম, ১ জুন ২০২৬ সোমবার