Apan Desh | আপন দেশ

রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৮, ৮ মে ২০২৬

আপডেট: ১৯:৩৫, ৮ মে ২০২৬

রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ছবি: আপন দেশ

রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোমের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট।

শুক্রবার (০৮ মে) সন্ধ্যায় কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় অবস্থিত ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন <<>> বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও নিশ্চিত তথ্য মেলেনি। কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কি না বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, কারখানাটিতে ফোমসহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement