Apan Desh | আপন দেশ

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫১, ৮ মে ২০২৬

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ছবি: আপন দেশ

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ঘরমুখো মানুষ। শুক্রবার (০৮ মে) সকাল থেকে এ উপলক্ষে  দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বিভিন্ন পরিবহন প্রতিষ্ঠান।

বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি জানিয়েছে, এবারও নির্ধারিত ভাড়াতেই টিকিট বিক্রি করা হবে। অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা টানানোর নির্দেশ দেয়া হয়েছে। একই নিয়ম অনলাইন টিকিটের ক্ষেত্রেও কার্যকর থাকবে।

শুক্রবার (০৮ মে) থেকে ২১ মে এবং পরবর্তী দিনের যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল, কল্যাণপুর ও টেকনিক্যাল এলাকার বিভিন্ন কাউন্টারে সকাল থেকেই যাত্রীদের ভিড় দেখা গেছে।

অনলাইনে বাসের টিকিট কেনার নিয়ম বর্তমানে ঘরে বসেই সহজে টিকিট কেনা যাচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। ‘সহজ’, ‘বিডিটিকিটস’ এবং ‘যাত্রী’ অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে কয়েক ধাপেই টিকিট বুকিং সম্পন্ন করা সম্ভব।

আরও পড়ুন <<>> মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা

যেভাবে অনলাইনে টিকিট বুক করবেন

১. প্রথমে পছন্দের অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে।
২. এরপর গন্তব্য, যাত্রার তারিখ ও যাত্রা শুরুর স্থান নির্বাচন করে সার্চ করতে হবে।
৩. তালিকা থেকে পছন্দের বাস ও খালি আসন নির্বাচন করতে হবে। সাধারণত খালি সিট আলাদা রঙে দেখানো হয়।
৪. যাত্রীর নাম ও প্রয়োজনীয় তথ্য দেয়ার পর মোবাইল ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
৫. পেমেন্ট সফল হলে ই-টিকিট ডাউনলোড করা যাবে। ভ্রমণের সময় টিকিটের প্রিন্ট কপি বা মোবাইলে সংরক্ষিত কপি সঙ্গে রাখা ভালো।

ঈদকে কেন্দ্র করে যাত্রীচাপ বাড়ায় আগেভাগেই টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান