ফাইল ছবি
জ্বালানি ভাতা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সরকারের অর্থ সাশ্রয়ে তিনি এ সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে তার একান্ত সচিব (পিএস) কেয়ামউদ্দিন এক চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট দফতরে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জ্বালানি মন্ত্রীর পিএস এক চিঠিতে বলেছেন, বিদ্যুৎ মন্ত্রী শুক্রবার (০১ মে) থেকে জ্বালানি ভাতা গ্রহণ করবেন না। সরকারি অর্থ এবং জ্বালানি সাশ্রয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জ্বালানি মন্ত্রীর পিএস জ্বালানি ও খনিজ সম্পদের প্রশাসন শাখাকে অনুরোধ করেছেন।
আরও পড়ুন <<>> ডিসিদের নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
জানা গেছে, সরকারের নিয়ম অনুযায়ী একজন পূর্ণ মন্ত্রী প্রতি দিন ২০ লিটার তেল পান তার গাড়ির জন্য। এ হিসেবে জ্বালানি মন্ত্রী মাসে ৬০০ লিটার অকটেন পেতেন। যার বাজার মূল্য ৮৪ হাজার টাকা। এখন তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তেল কিনে গাড়িতে ব্যবহার করেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































