বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ৫১ মিনিট ৫৮ সেকেন্ডে হঠাৎ কম্পনে সিলেটসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে।
তথ্যটি নিশ্চিত করে আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর প্রভাবে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলসহ সিলেট এলাকায় কম্পন অনুভূত হয়।
উৎপত্তিস্থলের কেন্দ্র ছিল ঢাকা থেকে প্রায় ২৬০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।
আরও পড়ুন : ‘সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয়’
এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































