ফাইল ছবি
সংসদ অধিবেশন চলাকালে অধিবেশন কক্ষের মাইক বিভ্রাটের কারণে অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করা হয়েছে। রোববার (০৫ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ৫টা ৫৫ মিনিটে এ মুলতবি ঘোষণা দেন।
এর আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে দাঁড়িয়ে জানান, আমাদের মাইকে সমস্যা দেখা দিচ্ছে। আপনার মাইকেও সমস্যা হচ্ছে।
স্পিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করেন। তিনি বলেন, মুলতবির মধ্যে ২০ মিনিট মাগরিবের আজানের জন্য এবং ২০ মিনিট মাইক ঠিক করার জন্য রাখা হয়েছে। মাইক বিভ্রাট ঘটার সময় সংসদের বক্তব্য চলছিল।
আরও পড়ুন <<>> ৪৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মন্ত্রী
এটি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মধ্যে দ্বিতীয়বারের মতো মাইক বিভ্রাটের ঘটনা। প্রথমবারের মতো সমস্যা দেখা দিয়েছিল ১২ মার্চ, অধিবেশনের প্রথম দিনেই এবং তখনও অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হয়েছিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































