Apan Desh | আপন দেশ

শাহজালাল বিমানবন্দর থেকে ৮৫৮ ফ্লাইট বাতিল 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:০৬, ২৯ মার্চ ২০২৬

শাহজালাল বিমানবন্দর থেকে ৮৫৮ ফ্লাইট বাতিল 

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ পর্যন্ত ৮৫৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে সোমবার (৩০ মার্চ) দুপুর পর্যন্ত এ ফ্লাইটগুলো বাতিল করা হয়। এছাড়া সোমবার(৩০ মার্চ) দুপুর পর্যন্ত ১৮ ফ্লাইট বাতিল করা হয়েছে। 

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য জানান। 

আরও পড়ুন<<>>আমরাও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চাই: আইনমন্ত্রী

তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এ অবস্থায়  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতেও ফ্লাইট বাতিল শুরু হয়। ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়