Apan Desh | আপন দেশ

সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৮, ২৯ মার্চ ২০২৬

সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় কর্মকর্তাদের যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজখবর নেন তিনি।

রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় শেষে ১ নম্বর ভবন থেকে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি।

এসময় কর্মকর্তাদের কক্ষে গিয়ে খোঁজখবর নেন সরকারপ্রধান। পরে ৫ নম্বর ভবনের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : ঢাকার তাপমাত্রা বাড়বে না কমবে, যা জানা গেল

এরপর সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়