ছবি : আপন দেশ
ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ বৈঠকে যোগ দিতে এরইমধ্যে সচিবালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ গ্রহণের পর দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন তিনি।
বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিকেলে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন কর্মকৌশল নির্ধারণ ও নির্দেশিকা প্রণয়নে আন্তঃমন্ত্রণালয় সভায় অংশ নিবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন<<>>‘দুর্নীতি নিয়ন্ত্রণ করে জনমনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনা হবে’
সভায় উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী, শিল্প মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, খাদ্য-মৎস ও প্রাণী সম্পদ-কৃষি মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন, মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা।
সূত্র জানায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































