Apan Desh | আপন দেশ

‘রাষ্ট্রপতি ৪৮ ঘন্টার মধ্য পদত্যাগ না করলে বঙ্গভবন ঘেরাও’ 

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৩:২৪, ২৩ অক্টোবর ২০২৪

‘রাষ্ট্রপতি ৪৮ ঘন্টার মধ্য পদত্যাগ না করলে বঙ্গভবন ঘেরাও’ 

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইয়ূথ ফোরাম। ৪৮ ঘন্টার মধ্যে ষড়যন্ত্রকারী রাষ্ট্রপতি পদত্যাগ না করলে বঙ্গভবন ঘেরাও করা হবে। এমন ঘোষনা দিয়েছে বাংলাদেশ ইয়ূথ ফোরাম।

বুধবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি জনাব মুহাম্মদ সাইদুর রহমানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে বিজয় নগর মোড় হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। 

সাইদুর রহমান বলেন, খুনী হাসিনার অবৈধ পার্লামেন্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু। যিনি বাংলাদেশকে নিয়ে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তিনি ক্রমাগত মিথ্যাচার করছেন। দেশ ও জাতিকে এক গভীর সংকটে নিপাতিত করেছেন। তিনি পতিত হাসিনাকে বৈধতাদানের অপচেষ্টায় লিপ্ত হয়ে নিজের শপথ ভঙ্গ করেছেন। ফলে রাষ্ট্রপতি পদে থাকার সকল যোগ্যতা ও নৈতিকতাই তিনি হারিয়েছে।
 
সাইদুর রহমান আরও বলেন যে,  চুপ্পু শত-সহস্র শহীদের প্রাণ ও রক্তের সঙ্গে অনবরত বিশ্বাসঘাতকতা করেই যাচ্ছে। তাদের জীবনের বিনিময়ে প্রাপ্ত এ নতুন দেশের সর্বোচ্চ অভিভাবক পদে চুপ্পু বড়ই বেমানান। এ ষড়যন্ত্রে চুপ্পুর সঙ্গে জড়িত আলী ইমাম মজুমদারকেও সকল পদ ও দায়িত্ব থেকে অপসারণ করতে হবে। 

এছাড়া খুনী হাসিনার পেটুয়া বাহিনী ছাত্রলীগ ও দোসর জাতীয় পার্টিকেও রাজনীতি থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। নয়তো বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হবে না।

আপন দেশ/কেএইচ 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু