Apan Desh | আপন দেশ

সীমান্তের পরিস্থিতি যুদ্ধংদেহী নয়: নানক

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:৫৬, ৮ ফেব্রুয়ারি ২০২৪

সীমান্তের পরিস্থিতি যুদ্ধংদেহী নয়: নানক

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি যুদ্ধংদেহী নয়। এটা তাদের অভ্যন্তরীন বিষয়। এনিয়ে আমাদের মানসিক চাপ তৈরির কারণ থাকতে পারে না। বলেছেন বস্ত্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

নানক বলেন, আমাদের বিজিবি সঠিক দায়িত্ব পালন করছে। তারা সতর্ক রয়েছে। মিয়ানমারের অভ্যন্তরীন সমস্যা রয়েছে। এর সঙ্গে আমাদের দেশ কখনও সম্পৃক্ত হতে পারে না। 

তিনি বলেন, মাঝে মাঝে আমাদের দেশে দু-চারটা গোলা এসে পড়ছে। আমাদেরকে হতাশ করছে। এগুলো আন্তর্জাতিক.. প্রত্যাহার করা।

মন্ত্রী বলেন, সরকার ওই দেশের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ করেছে, সতর্কও করেছে। আমরা মনে করি, এরপরও যদি কোন পরিস্থিতি তৈরি হয়। সেজন্য আন্তর্জাতিক ফোরাম জাতিসংঘও রয়েছে। আমরা সেখানে যাব।

নানক বলেন, বিএনপি ও কিছু রাজনৈতিক দল, তাদের সুনির্দিষ্ট এজেন্ডা-মতলব রয়েছে। এ মতলব আমরা সবসময়....। দেশের জাতীয় স্বার্থে যে দায়িত্ব পালন করা উচিত, আমরা তা পালন করবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপন দেশ/এই/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু